স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ৭৫ বছর বয়সী এক ভারসাম্যহীন বৃদ্ধার। মঙ্গলবার সকালে পুরাতন মালদার সাহাপুর চাইপাড়া মহনন্দা ঘাট থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে মালদা থানার পুলিশ।
জানা গেছে, ওই বৃদ্ধার নাম মায়ারানী দাস। বাড়ি মালদা থানার সাহাপুরের তাঁতিপাড়া এলাকায়। গতকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আজ সকালে স্থানীয়রা ওই বৃদ্ধার দেহ ভেসে থাকতে দেখে মহানন্দা নদীতে। এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। থানায় খবর দেওয়া হলে ঘতনাস্থলে পৌঁছায় মালদা থানার মালদা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে